ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস উপলক্ষে বুধবার চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৮টায় ষোলশহরের আলমগীর খানকা থেকে জুলুস শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে আবার জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।
এদিকে জশনে জুলুস ও মিলাদুন্নবী উপলক্ষে নগরীর বিভিন্ন শোভাযাত্রা ও মাহফিলে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার এবং কুশপুতুল প্রদর্শন নিষিদ্ধ করেছে পুলিশ।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস অনুষ্ঠিত হবে। সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্ব দেবেন।


