পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

0

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।

সোমবার সকাল থেকে নগরের বিভিন্ন পাহাড়ি এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের একাধিক দল মাঠে কাজ করছে। আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।