ফুটপাত দখল করায় ২২ ব্যক্তিকে জরিমানা

0

দোকানের সামনে ময়লা,ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের দায়ে ২২ ব্যক্তিকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পৃথক দুই অভিযানে এ জরিমানা করেন।

চসিক সূত্রে জানা গেছে, অভিযানে নগরীর ষোলশহর-২ নম্বর গেইট হতে বায়েজিদ বোস্তামী রোড, অক্সিজেন থেকে বালুচড়া পর্যন্ত হাটহাজারী রোডের ফুটপাতে দোকানের মালামাল রাখা, দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা এবং রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে ১৬ ব্যক্তিকে ৫৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের উভয়পাশের রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করার দায়ে ৬ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।