মিরসরাইয়ে অশ্রুশিক্ত নয়নে প্রধান শিক্ষিকা লক্ষী রানীকে বিদায় সংবর্ধনা

0

চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্য মিঠানালা আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষী রানী দেবকে অশ্রুশিক্ত নয়নে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মধ্য মিঠানাল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মিঠানাল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান চৌধুরী।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শাহ আজম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচলানা কমিটির সহ সভাপতি দিল আফরোজ, বিদুৎশাহী সদস্য মাহাবুবু হক, অভিভাবক সদস্য মর্জিনা আক্তার, দেলোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান শিক্ষিকা দীর্ঘ ৪২ বছরের শিক্ষা জীবনে ৬ টি বছরে এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ দায়িত্বে থাকা কালীন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। ফলে উপস্থিত শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।