চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা দিয়েছে মহানগর সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল হাই আজিমের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক জয়নুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জোহুরা আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন (বিএসসি), সাবেক সভাপতি বায়েজিদুল আলম চৌধুরী, প্রধান শিক্ষক চাঁপা চক্রবর্তী, সংগঠনের উপদেষ্টা প্রফেসর আবুল হোসেন ও সাধারণ সম্পাদক শাহ রহমত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ, কার্যনির্বাহী সদস্য নাঈম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল হাই আজিম বলেন, মহানগর সমাজ কল্যাণ সংস্থা ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয়ভাবে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।


