মিরসরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টা থেকে করেরহাটের ফরেস্ট এলাকায় কয়েকবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন মো. মিয়া (৭০), সাদ্দাম হোসেন পিন্টু (২৮) এবং আরও ২ জন।

স্থানীয়রা জানায়, মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। আজকে বিকালে দফায় দফায় সংর্ঘের ঘটনা হয়। এ সময় কয়েকটি রকেট লঞ্চার চড়ানো হয়। একটি রকেট লঞ্চার মসজিদের সামনে গিয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি তদন্ত করে আইনননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।