মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে চাপা পড়ে ইমাম-মোয়াজ্জেম নিহত

0

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঘাদিয়া পিরশা জামে মসজিদ খতিব জয়নাল আবেদীন (৩৮) ও মোয়াজ্জেম জহির হোসেন (৫৬)।

স্থানীয়রা জানান, ড্রাম বোঝাই একটি বেপরোয়া পিকাআপ গাড়ি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে হয়। পরে মোটরসাইকেল আরহীদের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। নিহতেরদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল গাড়িটি থানা হেফাজতে নিয়ে যায়। বেপরোয়া গতির পেকআপ গাড়িটি ধরতে পুলিশের টিম কাজ করছে। আিনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবাবের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।