চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়ার বুড়ির দোকান এলাকা থেকে বিশাল র্যালি শুরু হয়ে পোমরা জিয়ানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার।
কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা এসে সমবেত হন এবং একাত্মতার সাথে র্যালিতে যোগ দেন।



মন্তব্য নেওয়া বন্ধ।