চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মীরেরখীল এলাকায় অবস্থিত ভালুকিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা মারফতুন্নুর আল কাদেরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন নেছারী।
মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমির হোসেন মাস্টার, মো. নাসিম উদ্দীন সিকদার, লায়ন এস. এম. আবুল ফজল, মো. আবুল কালাম, মো. জামাল উদ্দীন, মাওলানা ইসকান্দর হোসাইন আল কাদেরী, মাওলানা আবুল কালাম, মো. নাছির উদ্দীন, রফিকুল ইসলাম খোকন, মো. মতিউর রহমান ও মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম (প্রবাসী), পারভেজ আলম, আবু সৈয়দ, জবরুত উল্লাহ জয়, আবু জাফর সিকদার, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, কাজী আলমগীর মাস্টার, মুহাম্মদ নাছেরসহ অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ‘শহীদ হালিম-লিয়াকত বৃত্তি-২০২৫’ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


