চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) ওই স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ও মেয়ের অভিভাবকরা বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেন।
ছাত্রীর সহপাঠী, শিক্ষক ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে টিফিন ছুটিতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে দিন এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় তারা অভিযুক্ত বখাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য বলেন, এ ঘটনার পর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা শেষে উপজেলা প্রশাসনকে ঘটনাটি জানানো হয়েছে। অভিযুক্ত ওই বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই বখাটে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করতো বলে জানান মেয়ের মা।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এএস আই নুর উদ্দীন বলেন, এ বিষয়ে আমাদের থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বখাটে যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা কাজ করছি। আমাদের পক্ষ হতে ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
আপহণ হওয়া মেয়ের মা লাকী আক্তার বলেন, রকি নামের ছেলেটি আমার মেয়েকে অপহরণ করেছে। রকি বিভিন্ন সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করতো। গতকাল বুধবার বাড়ি থেকে ভাত খেয়ে স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে তুলে নিয়ে যাই। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।



মন্তব্য নেওয়া বন্ধ।