চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা উন্নয়ন কমিটির সভাপতি ব্যবসায়ী মোস্তাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু আবদুল্লাহ আয়ুব আমিরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সায়েম চৌধুরী, ডা. হেলাল উদ্দিন, মামুনুল ইসলাম, সেলিম উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক প্রথম আলো প্রতিনিধি কাইছার হামিদ তুষার প্রমুখ।
চলতি বছর এসএসসি পরীক্ষায় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় বালক শাখায় ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।



মন্তব্য নেওয়া বন্ধ।