চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের একটি কক্ষে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে দাতা প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, মহিলা অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং মহিলা শিক্ষক প্রতিনিধি এ পাঁচ পদে ভোটগ্রহণ হয়।
সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অভিভাবকরা তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে দাতা প্রতিনিধি পদে নির্বাচিত হন, মামুনুল ইসলাম এবং আবদুর রহীম। অভিভাবক প্রতিনিধি পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অন্যরা হলেন সেলিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, নাজিম উদ্দীন এবং আবদুল মালেক। মহিলা অভিভাবক সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন আইরিন সুলতানা। শিক্ষক প্রতিনিধি হন, আবু আবদুল্লাহ আইয়ূব আমিরি, আব্দুস সবুর এবং মহিলা শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন স্বপ্না রানী দাশ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা নুর হোসেন, সহ-প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মহিউদ্দিন।



মন্তব্য নেওয়া বন্ধ।