২৫ এপ্রিল ফটিকছড়ি আসছেন তারেক রহমান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সফরে আসছেন তারেক রহমান। আগামী ২৫ এপ্রিলের এই সফরে তিনি ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসা পরিদর্শন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সংগঠনটির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী জানিয়েছেন, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফোন করে এই সফরের তথ্য নিশ্চিত করেন।

ফোনালাপে জানানো হয়, তারেক রহমান ২৫ এপ্রিল বাবুনগর মাদরাসায় এসে হেফাজতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সফরকে ঘিরে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। তাদের মতে, এই সফর কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

মন্তব্য নেওয়া বন্ধ।