চট্টগ্রাম বন্দরের ৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস জেটি উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য মো. জাফর আলম, সচিব মো. ওমর ফারুকসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বারিক বিল্ডিং মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে সার্ভিস জেটি উদ্বোধন করেন তিনি।
ফলক উন্মোচনের পর সার্ভিস জেটি সম্পর্কে ব্রিফ করেন প্রকৌশলী মিজানুর রহমান। এরপর মন্ত্রী সার্ভিস জেটি কার্যালয় ও ভাণ্ডার পরিদর্শন করেন।
বন্দর সূত্রে জানা গেছে মন্ত্রী বন্দরের জন্য ওয়েস্টার্ন মেরিন থেকে কেনা টাগবোট কাণ্ডারী ৬ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও সুইমিং কমপ্লেক্স ও ওভার ফ্লো ইয়ার্ড উদ্বোধন করবেন।


