চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড় ও সিইউএফএল বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন অভিযোগে নেওয়াজ নাছিরকে ৩০ হাজার টাকা, মো. আজিজকে ৫ হাজার টাকা এবং মো. ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আনোয়ারা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।


