সাজেকে পর্যটকের হারানো মুঠোফোন উদ্ধার করে ফেরত দিল সেনাবাহিনী

0

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ঘুরতে এসে এক পর্যটকের হারানো মুঠোফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা।

জানা গেছে, শনিবার ভ্রমণের পথে ওই পর্যটক তার স্যামসাং এস২৩ আল্ট্রা মুঠোফোনটি হারিয়ে ফেলেন। পরে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনকে জানানো হলে তারা দ্রুত উদ্যোগ নেয়।

সেনা জোনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়। পরে রোববার সকালে উদ্ধার করা ফোনটি সংশ্লিষ্ট মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

স্থানীয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে এ ধরনের দ্রুত সহায়তা প্রদানের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।