‘অগ্রসরমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান-প্রযুক্তিতে পিছিয়ে থাকতে পারে না’

0

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ‘অগ্রসরমাণ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান-প্রযুক্তিতে পিছিয়ে থাকতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তি আগামী দিনে দেশের আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। আমাদের জনগোষ্ঠীর বড় একটা অংশই হলো শিশু-কিশোর। তাই আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে পারলেই আমরা উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।’ বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে নয়টায় রাউজানের গহিরা কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার-এর সৌজন্যে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলে উন্নতি ও বিকাশের সঙ্গে বিজ্ঞানমনস্কতা ও তার পৃষ্ঠপোষকতার সরাসরি সম্পর্কটা বোঝা যায়। বিশ্বায়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবদান। তাই নিজেদের উন্নতি, সমৃদ্ধি ও সুস্থিতির জন্য বিজ্ঞানমনস্ক হওয়ার কোনো বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
‘অগ্রসরমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান-প্রযুক্তিতে পিছিয়ে থাকতে পারে না’ 1
সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’ এবং রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি)-এর আয়োজনে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার-এর সৌজন্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাউজান পৌরসভার সহযোগিতায় আয়োজিত এ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে রাউজান পৌরসভার মেয়র ও ‘আসুন, বিজ্ঞান সম্পর্কে জানি’র আহ্বায়ক জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এবং আমরা করবো জয়-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আয়োজনের সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সূচনা বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি)’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবদুল বাতেন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানা আওয়ামী লীগ ও গহিরা কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ বাঙ্গালী, কলেজের অধ্যক্ষ ড. এ.টি.এম শাহ আলম, স্থানীয় পৌর কাউন্সিলর কাজী ইকবাল ও বশির উদ্দিন খান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাজনীতিক শ্যামল পালিত, নজরুল ইসলাম, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, সুমন দে, ম্যালকম চক্রবর্তী প্রমুখ।

প্রসঙ্গত, তিন দিন ব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।