শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি, উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১১ এপ্রিল) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরের জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রাম আয়োজিত ‘একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিতে সেচ সুবিধা বাড়ে এবং নগরে জলাবদ্ধতা কমে। পাশাপাশি কর্ণফুলি নদীর দূষণ রোধ, পলিথিন ব্যবহার কমানো এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান বক্তা সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ জরুরি এবং জিয়াউর রহমানের অবদান স্মরণীয়।
সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোজাফফর আহমেদ চৌধুরি।
এতে বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, খোরশেদুর রহমান, শামসুল আনোয়ার খান, অধ্যাপক আব্বাস আহমেদ, মো. শাহ আলম, সালাউদ্দীন কায়সার লাভু, জাকির হোসেন, গিয়াস উদ্দিন, শফিক আহমেদ, রফিক সর্দার, অ্যাডভোকেট এরশাদুর রহমান, আব্দুল আওয়াল, জসিম উদ্দিন হিমেল, নাছির উদ্দীন, মো. হাসান, আতিকুর রহমান, নজরুল ইসলাম মিয়াজি, শেখ আলাউদ্দিন প্রমুখ।


