চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৭০৪ জনের শরীরে মিলল করোনার বিষ। নতুন আক্রান্তদের ৫৩১ জন নগরের বাসিন্দা, ১৭৩ জন বিভিন্ন উপজেলার। এ দিন করোনায় চট্টগ্রামে কোনো প্রাণহানী ঘটেনি।
শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন মাত্র ৭টি ল্যাব দুই হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। কোনো অ্যান্টিজেন টেস্টও হয়নি।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১০ হাজার ৯৭ জন। আক্রান্তদের মধ্যে ৮০ হাজার ৩৬২ জন নগরের বাসিন্দা, ২৯ হাজার ৭৩৫ জন বিভিন্ন উপজেলার।
৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের। এর মধ্যে ৭২৮ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।


