ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা, কারাদণ্ড ও জরিমানা

0

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে ২৫ থেকে ৩০টি বাবুই পাখির ছানা মেরে ফেলা হয়েছে এবং অন্তত ২২টি বাসা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার এলাকার ভুবনেশ্বরী মাতৃ মন্দির সংলগ্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, বাছা মিয়া নামের এক ব্যক্তি নিজের ফসলি জমির ধান পাখিরা খেয়ে ফেলেছে—এমন অভিযোগে বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলেন।

খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে বাসা ভাঙার সত্যতা পাওয়া যায় এবং ভেতরে ছোট ছোট বাবুই পাখির ছানাগুলো মারা যায়।

ইউএনও আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী থানার পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত বাছা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় পরিবেশ ও প্রাণীপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বন্যপ্রাণী সুরক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।