চট্টগ্রামে সাড়ে ১৯ হাজার লিটার জ্বালানি ও ভোজ্য তেল জব্দ

0

চট্টগ্রামে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি ও পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দের তথ্য দিয়েছে কোস্ট গার্ড।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর পতেঙ্গা ভিআইপি সড়ক ও ইপিজেড আকমল আলী সড়কের স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি ও ভোজ্য তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের সিগন্যাল কমিউনিকেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিব উল ইসলাম সাংবাদিকদের বলেছেন, সোমবার রাতে কোস্ট গার্ডের পতেঙ্গা ফাঁড়ির বিশেষ অভিযানে জব্দ করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে, সাত হাজার লিটার জেট ফুয়েল, ছয় হাজার লিটার ডিজেল ও দেড় হাজার লিটার অকটেন।

এছাড়াও ঘটনাস্থল থেকে তেল বহনের কাজে ব্যবহার করা একটি ট্রাকও জব্দ করা হয়েছে। এদিকে ইপিজেড থানাধীন আকমলআলী স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় ভোর রাতে অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার ভোজ্য তেল (সয়াবিন) জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।