চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নছিমনে পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ১

0

চট্টগ্রামের চন্দনাইশেমালবাহী ট্রাকের ধাক্কায় নছিমনের এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৩ এপ্রিল) রাত রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুলার তালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরমান হোসেন শেখ (১৭) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাগাজোড়া তারাবুনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন মোহাম্মদ হাসান (১৮) ও মো. আশিক, বাকিদের নাম জানাতে পারেনি পুলিশ। তবে হতাহত সবাই পেশায় শ্রমিক।

আহত পাঁচজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের নাম মোহাম্মদ হাসান (১৮) ও মোঃ আশিক । আহত মোহাম্মদ হাসানকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আর মোঃ আশিক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যায় বলে জানা যায়। বাকি আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানা , রাত সাড়ে ৮টার দিকে নছিমনে করে কয়েকজন শ্রমিক কাজ শেষে কক্সবাজারগামী দোহাজারীতে নিজ এলাকায় যাচ্ছিলেন। পথে চন্দনাইশ উপজেলার বুলার তালুক রাস্তা মাথা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগীয় আহতদের উদ্ধার চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

এসআই জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও নছিমনটি দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।