পদুয়া পূর্ব বাগমুয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় পূর্ব বাগমুয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন। উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হামিদুল হক।

এসময় অন্যদের মধ্যে পূর্ব বাগমুয়া জামে মসজিদের আহবায়ক খালেদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান এম. এ কাসেম, হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী মাহমুদুল হক পিয়ারু, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, মাস্টার মোস্তাক আহমদ, প্রেস ক্লাব সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।