চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি। এসময় নেতৃবৃন্দরা ফুল দিয়ে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান।
শনিবার সকালে নবগঠিত কমিটি স্থানীয় সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির আহ্বায়ক নির্মল কান্তি শীল, সদস্য সচিব অজয় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অজিত আইচ, রাহুল ধর, সদস্য কাঞ্চন সুশীল, রিপন নাথ, অশোক বৈদ্য, জহরলাল সিকদার এবং পরৈকোড়া ইউনিয়নের সভাপতি কাজল মিত্রসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সব ধরনের সহযোগিতা করা হবে।আনোয়ারার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পূজা উদযাপনে আয়োজকদের যেকোনো প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা করব।’
এরআগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন স্বাক্ষরিত একপত্রে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে নির্মল কান্তি শীলকে আহ্বায়ক এবং অজয় চৌধুরীকে সদস্য সচিব করা হয়। এছাড়া অজিত আইচ, প্রদীপ ধর, অনুপ দাশ, যিশু মিত্র, রাহুল ধরকে যুগ্ম আহ্বায়ক করা হয়। আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ কমিটি কাজ করবে।


