বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা

0

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের তালিকায় মোট ৩৬ জনের মধ্যে তিনিই একমাত্র চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) মনোনীত ৩৬ জনের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) সংসদীয় আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের জ্যেষ্ঠ কন্যা। বাবার উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন।

বিগত সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০১৫ সালে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের মিথ্যা অভিযোগে র‌্যাবের দায়ের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করেন। তবে বিএনপি শুরু থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এবং অন্য আসামিদের নির্দোষ ঘোষণা করে এই মামলা থেকে খালাস দেন।

১৯৭৭ সালের ২৫শে অক্টোবর চট্টগ্রামে জন্ম নেয়া হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ বড় মীরা পাড়ার কৃতিসন্তান ব্যারিস্টার শাকিলা ফারজানা পেশাগত জীবনে একজন সফল আইনজীবী শাকিলা ফারজানা ২০০৯ সাল থেকে তিনি পুরোপুরি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের মানবাধিকার সম্পাদক এরপর আন্তর্জাতিক সম্পাদক এবং বর্তমানে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন।

২০১৪ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হন। এরপর ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হিসেবে আছেন।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি রাজপথে এবং আইনি অঙ্গনে বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলের আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে তাকে মামলার শিকার হয়ে বিশেষ করে দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও মানবাধিকার রক্ষায় তার ভূমিকা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দল আমাকে মনোনীত করেছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার প্রতি আস্থা রেখে দেশ গড়ার এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। তাঁর এই বিশ্বাস আমার জন্য গর্বের, প্রেরণার এবং দায়বদ্ধতার এক অনন্য প্রতীক। এছাড়াও যেসব সম্মানিত ব্যক্তিত্ব বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন এ অবস্থানে পৌঁছাতে, তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

তিনি বলেন, আমার মরহুম বাবা, মা এবং আমার একমাত্র ছোট বোনের অফুরন্ত দোয়ায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার প্রিয় মানুষেরা, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাকে আজকের এই বহু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েছে। আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে রইলো অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় হাটহাজারীবাসীকে। দেশের মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করতে চাই।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।