বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রায়হান উদ্দিন মিকাত। কমিটির অন্যান্য নেতৃবৃন্দকেও শুভেচ্ছা জানিয়ে তাদের সফল নেতৃত্ব কামনা করা হয়েছে।
অভিনন্দন বার্তায় বলা হয়, নবনির্বাচিত নেতৃত্ব ইন্টার্ন চিকিৎসকদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সংগঠনের সার্বিক অগ্রগতিতে নবনির্বাচিত কমিটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সব নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফল ও গৌরবময় মেয়াদ কামনা করা হয়েছে।


