বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) ২০২৫–২৬ ভর্তি পরীক্ষায় সারাদেশে ২৮৬তম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান মুহাম্মদ মহিউদ্দিন জিশান। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রাম কলেজের এই শিক্ষার্থী।
এছাড়াও জিশান দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১১১তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগে ৪৩০তম, চুয়েটের ইইই বিভাগে ২৫৩তম, রুয়েটের সিএসই বিভাগে ১৪৪তম, কুয়েটের ইইই বিভাগে ৭০৮তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে ৬০৫তম এবং বুটেক্সে ৯৩৪তম স্থান অর্জন করেছে।
এই গৌরবোজ্জ্বল সাফল্যে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ সময় জিশানের দাদা হাজী মোহাম্মদ আবুল আলম নাতির এই কৃতিত্বে গভীর আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
তার এই অসাধারণ সাফল্যে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে জিশানের পিতা আমুচিয়া শাহ মজিদিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মৌলানা মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল্লাহ (দ:)। আমার সন্তানের এই অর্জনের পেছনে তার অধ্যবসায় ও আল্লাহর অশেষ রহমত রয়েছে।”
তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়, এবং চট্টগ্রাম কলেজ-এর সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতি। পাশাপাশি বোয়ালখালী উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবার-এর সার্বিক সহযোগিতা ও দোয়ার জন্য ধন্যবাদ জানান।



মন্তব্য নেওয়া বন্ধ।