পরপর তিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। ২৪ ঘন্টায় করোনার মৃত্যু না থাকায় কিছুটা স্বস্তি মিললেও ২৯১৩ জনের নমূনা পরীক্ষা করে ৮০৯ জনের শরীরে পাওয়া গেছে করোনার বিষ।
শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৫৬১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলা পর্যায়ে এদিন সর্বোচ্চ ৪৭ জন হাটহাজারীতে, ফটিকছড়িতে ৪২ জন এবং রাঙ্গুনিয়ায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৮ হাজার ১২ জন। আক্রান্তদের মধ্যে ৮৬ হাজার ৮৫ জন নগরের বাসিন্দা, ৩১ হাজার ৯২৭ জন বিভিন্ন উপজেলার।
৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৪ জনের। এর মধ্যে ৭৩০ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।


