মোহাম্মদপুর জুনিয়র ফুটবল একাদশের জার্সি উন্মোচন

চট্টগ্রামের আনোয়ারায় আলহাজ্ব রফিক আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদপুর দক্ষিনপাড়া জুনিয়র ফুটবল একাদশের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

সোমবার দুপুরে মুহাম্মদপুর এলাকায় ফাউন্ডেশনের পরিচালক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোহাম্মদ শাহেদুল আলম উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় ফুটবল একাদশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. শাহেদুল আলম বলেন, “আমাদের তরুণ প্রজন্ম এখন স্মার্টফোনের স্ক্রিনে বন্দি হয়ে পড়ছে। খেলাধুলার মাঠ আরও বেশি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলাই হতে পারে শ্রেষ্ঠ মাধ্যম। তাই ফাউন্ডেশন তাদের প্রতিভা বিকাশে সহায়তা এবং এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

মন্তব্য নেওয়া বন্ধ।