চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে দিনমজুর ও ৩ পরিবার নিঃস্ব হয়ে গেছেন ।
রোববার (২ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জুরেরকুল টিলাপাড়া এলাকায় এঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, জাহাঙ্গীর(৪৫), সরওয়ার(৩৫), রাশেদ(৩১)। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ ও ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কাউখালী উপজেলার ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কারণে পাশের আরেকটি ঘর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। তবে এর আগেই ৩ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।



মন্তব্য নেওয়া বন্ধ।