রাঙ্গুনিয়ায় ‘আল মাদাদ এগ্রো ফার্ম’র উদ্বোধন, লভ্যাংশ ব্যয় হবে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আধুনিক কৃষি খামার ‘আল মাদাদ এগ্রো ফার্ম’র উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি দোয়া মাহফিল ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খামারটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি অছিউর রহমান আল কাদেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফার্মটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা কাজী আব্দুল আলীম রেজভী। মাওলানা মারফতুন নূর আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে সালাওয়াতসহ বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। মোজাহেরুল হক রফিক কাদেরীর মালিকানাধীন এই খামারে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে উন্নত জাতের গরু ও মহিষ প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি বছরের অন্যান্য সময় আকিকা ও সাধারণ চাহিদার জন্যও পশু সরবরাহ করা হবে।

খামারের স্বত্বাধিকারী মোজাহেরুল হক রফিক কাদেরী জানান, তার কৃষি ও মৎস্য প্রকল্পগুলো থেকে অর্জিত লভ্যাংশের বড় অংশ ব্যয় করা হয় ধর্মীয় শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কাজে। তিনি আরও জানান, উৎপাদিত মাছ ও অন্যান্য কৃষিপণ্য অনেক সময় তিনি আত্মীয়-স্বজন ও ধর্মীয় প্রতিষ্ঠানে উপহার হিসেবেও প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।