চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মোবাইলের দোকানে ৫৩টি মোবাইলসহ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার বটতলী মোটরস্টেশনস্থ এম ওয়াই শপিং সেন্টারের হুজ্জাত টেলিকমে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক আজম খান। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে ভুক্তভোগী আজম খান উল্লেখ করেন, সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকাল সাড়ে নয়টায় মার্কেটে পৌঁছে দোকানের তালা ভাঙা অবস্থায় পান।
পরে স্থানীয় ব্যবসায়ীরাসহ দোকানে প্রবেশ করে ৫৩টি মোবাইল, বিক্রির জন্য রাখা ২০ টি সিম, নগদ ৫০ হাজার টাকা, পাঁচ হাজার টাকার রিচার্জ কার্ডসহ মোট এক লাখ ৫৯ হাজার টাকার মালামাল লুটের বিষয়ে টের পান তিনি।
থানার ডিউটি অফিসার এএসআই মাসুকুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম।



মন্তব্য নেওয়া বন্ধ।