সাতকানিয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

0

চট্টগ্রামের সাতকানিয়ায় ঢাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত আবছারের (২০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবছার সাতকানিয়া উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির অডিট সম্পাদক মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, এক সপ্তাহ আগে সে গাছ থেকে পড়েছিল। সম্প্রতি আমরা খবর পেয়ে তার চিকৎসার জন্য ব্যবসায়ী সমিতি থেকে টাকা তুলে দিয়েছিলাম। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।