চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের নয়টি ওয়ার্ড নিয়ে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এটি উদ্বোধন হয়।
চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী, উদ্ভোধক রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেকেএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম, মো. ফয়জুল হক, ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাগির হোসেন, আনোয়ারা ফুটবল একাডেমির পরিচালক আমিন ফারুক, ব্যাংকার জাহাঙ্গীর আলম, টুর্ণামেন্ট পরিচালনা করেন ক্রীড়াবিদ সোহেল আরমান।
উদ্বোধনী খেলায় সিংহরা ওয়ার্ড ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে উত্তর চাতরী ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা শেষে জয়ীদের আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
আয়োজক এডভোকেট নুরুল কবির রানা বলেন, ‘তরুণ প্রজন্মকে বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখতে খেলার আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের মতো যুব ও নতুন প্রজন্ম থেকে আমরা ক্রীড়াবিদ খুঁজে বের করে আনতে ইউনিয়নের ৯টি ওয়ার্ড ভিত্তিক ফুটবল টিম বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছি।’ তিনি বলেন, আজকের উদ্বোধনী খেলায় আমার ইউনিয়নের শিক্ষকসহ গুণীজনদের মঞ্চে অতিথির আসনে রেখেছি। তাদের অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।


