চট্টগ্রামে করোনা- একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৭

0

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা কেড়ে নিলো আরও চার জনের প্রাণ। ৩৬৫০ জনের নমূনা পরীক্ষা করে এক হাজার ১৬৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর আগে পরপর দুই দিন দুইজন করে চার জন প্রাণ হারান করোনায়।

শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নিহতদের তিন জন উপজেলার বাসিন্দা, একজন নগরের।

করোনায় নতুন আক্রান্তদের মধ্যে ৮৮৭ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ২৮০ জন বিভিন্ন উপজেলার। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ৫৩ জন হাটহাজারীতে, রাউজানে ৪০ জন এবং ফটিকছড়িতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৭ হাজার ২০৩ জন। আক্রান্তদের মধ্যে ৮৫ হাজার ৫২৪ জন নগরের বাসিন্দা, ৩১ হাজার ৬৭৯ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৪ জনের। এর মধ্যে ৭৩০ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।