চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও এক হাজার ৩৪৮ জনের শরীরে মিলল করোনার বিষ। নতুন আক্রান্তদের ৯১৯ জন নগরের বাসিন্দা, ৪২৯ জন বিভিন্ন উপজেলার। এ দিন করোনা কেড়ে নিলো আরও ৩ জনের প্রাণ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন মাত্র ১১টি ল্যাব দুই হাজার তিন হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
চারটি ল্যাবে কোনো নমূনা পরীক্ষা হয়নি। ৩১২টি অ্যান্টিজেন টেস্ট ১০২ জনের শরীরে করোনা মিলেছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৩ হাজার ৪৬০ জন। আক্রান্তদের মধ্যে ৮২ হাজার ৭৬০ জন নগরের বাসিন্দা, ৩০ হাজার ৬৮০ জন বিভিন্ন উপজেলার।
৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৬ জনের। এর মধ্যে ৭২৮ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৮ জনের।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আমাদের সকলকে সুরক্ষিত থাকতে হবে। সরকারের সুনিপুন ব্যবস্থাপনায় চট্টগ্রামে সব শ্রেণি-পেশার মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। কেউ ভ্যাকসিন না পেয়ে থাকবেনা।
তিনি আরও বলেন, ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা ও অমিক্রন থেকে রক্ষা পেতে হলে পর্যায়ক্রমে সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। মাস্ক পরিধানসহ সামজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জমাসমাগম ঘটে এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।


