চট্টগ্রামে করোনা– ৫৮৭ জন শনাক্তের দিনে মৃত্যু ১

0

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৭৬৬ জনের নমূনা পরীক্ষা করে ৫৮৭ জনের শরীরে পাওয়া গেছে করোনার বিষ। তবে করোনা কেড়ে নিলো আরও একজনের প্রাণ।

সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৩৯৮ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে এদিন সর্বোচ্চ হাটহাজারীতে ৩৬ জন, রাঙ্গুনিয়ায় ২৪ জন, রাউজানে ২০ জন এবং ফটিকছড়িতে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ৭১৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৭ হাজার ২৭৭ জন নগরের বাসিন্দা, ৩২ হাজার ৪৩৭ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৫ জনের। এর মধ্যে ৭৩১ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।