চট্টগ্রামে পৃথক অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬শ’ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আহসান উল্লাহ প্রকাশ হাসান, জাহিদুল ইসলাম ওরফে আসিফ ও হাসানুর রাফি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাতে হাটহাজারী থানাধীন আলীপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহি নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের পকেট থেকে সাড়ে ৮’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব ঘটনায় নগরীর পাঁচলাইশ ও চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।


