চট্টগ্রামে মাদক কারবারিকে ছুরিকাঘাতে হত্যা

0

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় মো. সোবহান (৩০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় সোবহানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, এর আগে তক্তারপুল এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছিল সোবহানের বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি নিয়োগ এবং তাদের বিদেশি পিস্তল ও গুলি সরবরাহের অভিযোগও ছিল। এ ঘটনায় সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।